শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,

হুইপ আখতারুজ্জামান মিয়ার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মো: মামুনুর রশিদ

মার্চ ১০, ২০২৬, ০৩:১৯ পিএম

হুইপ আখতারুজ্জামান মিয়ার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

হুইপ আখতারুজ্জামানের সাথে সাংবাদিকদের সভা :ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ দিনাজপুর জেলা কমিটির নেতৃবৃন্দ। সোমবার ইফতারের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চিরিরবন্দর উপজেলা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সংগঠনের জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জার্নালিস্ট ভয়েস অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল আপন, জেলা কমিটির উপদেষ্টা মোঃ আবুল কালাম আজাদ এবং দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিম। এছাড়াও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন। 

প্রচার সম্পাদক মোঃ আবেদ আলী, চিরিরবন্দর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মোকাররম হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আরিফ হোসেন এবং সহ-প্রচার ও প্রচারণা সম্পাদক মোঃ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরা দিনাজপুর জেলার চলমান উন্নয়ন কার্যক্রম, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং স্থানীয় বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে হুইপের সাথে বিস্তারিত আলোচনা করেন।

নবনির্বাচিত সংসদ সদস্য ও হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয়। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার সমস্যাগুলো তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যে সাংবাদিকদের পরামর্শ ও তথ্য সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মতবিনিময় সভায় সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ সুফিয়া বেগম, জুনিয়র রিপোর্টার মোঃ সিফাত আহমেদ এবং স্বেচ্ছাসেবক দলের সদর কমিটির সদস্য মোঃ সাকিবুল ইসলাম লিমনসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন। সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সামাজিক দায়বদ্ধতা পালনে সংগঠনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সংসদ সদস্য সাংবাদিকদের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এ ধরনের মতবিনিময় অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।