রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬,
জাতীয় সমবায় দিবস

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

মো: মামুনুর রশিদ

নভেম্বর ৮, ২০২৬, ০৭:০০ পিএম

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ছবি: দিনাজপুর টিভি

“করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ৮ নভেম্বর রবিবার জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ দিনাজপুরের আয়োজনে এবং দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতিসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায় এই দিবসটি উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্ণাঢ্য এই র‌্যালীর নেতৃত্ব দেন প্রধান অতিথি দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। শিশু একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জেদান আলম মূসা পিপিএম এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা সমবায় কর্মকর্তা হরে কৃষ্ণ বর্মণ।

র‌্যালি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আবু তাহের, সচিব গিয়াস উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সদস্য মো. আরিফ আক্তার, মো. আনিসুর রহমান, মো. রেজাউল ইসলাম, মো. আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. ফরিদ হোসেন, নির্বাহী সদস্য মো. শাহীন, জেসমিন আক্তার, মো. কামাল হোসেন, মো. রবিউল ইসলাম ও আবুল কালাম আজাদ। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সমবায় বিভাগের পরিদর্শক মো. তরিকুল ইসলাম, রুমানা জাহান, আজগার আলী, মোসলেমা খাতুন ও সুমি আক্তার প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রতিযোগী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর বর্ণাঢ্য র‌্যালির একটি অংশ হিসেবে নেতাকর্মী ও কর্মচারীরা ঈদগাহ আবাসিক এলাকায় অবস্থিত দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের নিজস্ব কার্যালয়ে এসে অনুষ্ঠানটি সম্পন্ন করেন।