রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬,

সব দলকে সাথে নিয়ে জাতীয় ঐকমত্যের দেশ গড়তে চেয়েছিলেন জিয়াউর রহমান

মো: মামুনুর রশিদ

নভেম্বর ৮, ২০২৬, ০৬:৫৫ পিএম

সব দলকে সাথে নিয়ে জাতীয় ঐকমত্যের দেশ গড়তে চেয়েছিলেন জিয়াউর রহমান

ছবি: দিনাজপুর টিভি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী জাতীয় ঐকমত্যের দেশ গঠন করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

দিনাজপুর সরকারি মহিলা কলেজের আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. তহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল্লাহ আল ফুয়াদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আবেদুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নুর-এ-আলম সিদ্দিকী এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. জেসমিন আকতার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ও ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংগতি দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মো. ছায়েদ আলী।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মো. তহিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মব কালচার বা বিশৃঙ্খল সংস্কৃতি থেকে আমাদের শিক্ষার্থীদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। তোমরা সবসময় সঠিক বিপ্লবের পক্ষে থাকবে এবং কোনো ধরনের মব কালচারের সঙ্গে সম্পৃক্ত হবে না। জাতীয় বিপ্লব ও সংগতি দিবসের প্রকৃত আদর্শ নিজ জীবনে ধারণ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শহীদ ৭ নভেম্বরকে স্মরণীয় করে রাখতে বিজ্ঞান ভবনের সামনে একটি বৃক্ষরোপণ করেন অধ্যক্ষ অধ্যাপক মো. তহিদুল ইসলাম। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আনোয়ার হোসেন। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রভাষক সিরাজ আলী ও সহকারী অধ্যাপক মোস্তারিনা।