শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১১, ২০২৬, ০৭:৩৯ পিএম

বীরগঞ্জে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল

বীরগঞ্জে ইফতার মাহফিল

দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে বুধবার পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ পৌরসভা এলাকার একটি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ-কাহারোল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মোঃ মতিউর রহমান। 

অনুষ্ঠানে রমজানের শিক্ষা, আধ্যাত্মিক গুরুত্ব এবং সমসাময়িক প্রেক্ষাপটে এর প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।প্রধান অতিথির বক্তব্যে মোঃ মতিউর রহমান বলেন যে রমজান মানুষের জীবনে ধৈর্য, সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। 

ব্যক্তিগত ও সামাজিক জীবনে এই শিক্ষার প্রতিফলন ঘটানো জরুরি। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মাওলানা মোঃ রবিউল ইসলাম এবং জেলা অফিসের সেক্রেটারি মাওলানা মোঃ সহিদুল ইসলাম খোকন। 

এছাড়াও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ রাশেদুন নবী বাবু এবং সহকারী সেক্রেটারি মোঃ এস এম হাদিউজ্জামান হাদি এই আয়োজনে অংশ নিয়ে শ্রমিকদের অধিকার ও ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ক্বারী মোঃ আজিজুর রহমান এবং উপজেলা কমিটির শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ লুৎফর রহমান। শ্রমিক কল্যাণ ফেডারেশনের বীরগঞ্জ উপজেলা সভাপতি মোঃ হামিদুর রহমান এবং জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলামও আলোচনায় অংশ নেন। 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বীরগঞ্জ পৌরসভা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম হোসেনসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বীরগঞ্জ পৌরসভা জামায়াতের আমির মোঃ মোসাদ্দেক হোসেন। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।