মার্চ ১২, ২০২৬, ০৯:৩৬ পিএম
দিনাজপুরের বিরলে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিরল উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবস দুটি পালনে গৃহীত রাষ্ট্রীয় কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়।
বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিমরান মোহাম্মদ সায়েকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, বিরল থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রিয়াজুল ইসলাম।
এছাড়াও সভায় বীর মুক্তিযোদ্ধা আইবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান দিবস দুটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন। সভায় উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদও উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন।
সভায় দিবস দুটি উপলক্ষে আলোকসজ্জা, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা হক আঁখি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রাজিউল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মুর্শিদা খাতুন এবং সমবায় কর্মকর্তা হাফিজুর রহমান।
প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ ইকবাল, বীট কর্মকর্তা মহসিন আলী, মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান এবং ৫ নং বিরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ইউএনও জিমরান মোহাম্মদ সায়েক দিবস দুটি পালনে সকল দপ্তর ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন