মে ৫, ২০২৬, ০৩:৪৪ পিএম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গরিব ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের জন্য মঙ্গলবার (৫ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।ভিজিএফ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন এবং প্রকৃত উপকারভোগী নির্বাচনে এই সভায় বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
বিতরণ প্রক্রিয়ায় অনিয়ম রোধে করণীয় নিয়ে আলোচনা করেন উপস্থিত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম বলেন, পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে জানান, এই কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতির সুযোগ নেই। প্রকৃত দরিদ্রদের কাছেই যেন সরকারের এই সহায়তা পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে।সভায় আরও উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার। এছাড়া উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগণ এই মতবিনিময় সভায় অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন