রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ডিএনসির বিশেষ অভিযান: অস্ত্র ও মাদকসহ আটক ১

মো: মামুনুর রশিদ

মে ৬, ২০২৬, ০৬:৩৮ পিএম

ডিএনসির বিশেষ অভিযান: অস্ত্র ও মাদকসহ আটক ১

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ১৫০টি টাপেন্টাল ট্যাবলেটসহ শ্রী মনির চন্দ্র রায় (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (৬ মে) উপজেলার আস্করপুর ইউনিয়নের তাজপুর সুকানকুড়ি এলাকায় এই অভিযান চালানো হয়।

ডিএনসি সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রাকিবুজ্জামানের নির্দেশে এবং জেলা পরিদর্শক মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। 

সদর উপজেলার ৯ নং আস্করপুর ইউনিয়নের রামসাগর বাজারস্থ মনির চন্দ্র রায়ের মালিকানাধীন একটি মোটরসাইকেল সার্ভিসিং দোকানে এই তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে দোকানের ভেতর থেকে লোহার তৈরি একটি দেশীয় ওয়ান শুটার গান এবং ১৫০টি অবৈধ টাপেন্টাল ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত মনির চন্দ্র রায়কে আটক করে ডিএনসি সদস্যরা। আটক মনির ওই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তাজপুর সুকানকুড়ি এলাকার বাসিন্দা।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও মাদকের বিষয়ে মনির চন্দ্র রায়ের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। 

এর মধ্যে দ্য আর্মস অ্যাক্ট ১৮৭৮-এর ১৯ এ ধারায় একটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) সরণীর ২৯ (ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।মৃতের সংখ্যা এখন ২৬৮ জনে দাঁড়িয়েছে।দুদকের এই কর্মকর্তা আরও জানান, দিনাজপুরে মাদকের বিস্তার রোধে ডিএনসির এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। বুধবার বিকেলেই আইনি প্রক্রিয়া শেষে আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে।