রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে আইডিইবি’র নির্বাচনে মিনারুল সভাপতি ও সুমন সম্পাদক

মো: মামুনুর রশিদ

মে ১৩, ২০২৬, ০৩:৫৫ পিএম

দিনাজপুরে আইডিইবি’র নির্বাচনে মিনারুল সভাপতি ও সুমন সম্পাদক

ছবি-দিনাজপুর টিভি

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার নির্বাহী কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে মোঃ মিনারুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক পদে মনজূর মুর্শেদ সুমন নির্বাচিত হয়েছেন।

দিনাজপুর জেনিক নির্বাচন ২০২৬-২০২৮ পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মোঃ নুরুল হুদা এই ফলাফল ঘোষণা করেন। প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী থাকায় চূড়ান্ত তালিকায় থাকা সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নির্বাচিত সভাপতি মোঃ মিনারুল ইসলাম খান বর্তমানে দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক মনজূর মুর্শেদ সুমন দিনাজপুর জেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ-সম্পাদক এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কমিটির অন্যান্য নির্বাচিত কর্মকর্তারা হলেন—সহ-সভাপতি মোঃ মাসুদ রানা ও মোঃ সাজিউল ইসলাম (ব্যবস্থাপক, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড), যুগ্ম সম্পাদক মোঃ হাবিবুর রহমান, অর্থ সম্পাদক জি এন ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল হাসান, চাকরি বিষয়ক সম্পাদক মোঃ মোমিন এবং গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক মোঃ ফরহাদ আলী।এ ছাড়া জনসংযোগ ও প্রচার সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মোঃ লায়েক আলী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ নাজমুর হাসান লেমন নির্বাচিত হয়েছেন।

 

গবেষণা ও আইসিটি সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক আরজুমান লায়লা, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক নিরোজা শাপলা এবং ছাত্র বিষয়ক সম্পাদক পদে মোঃ তৈমুর হোসাইন দায়িত্ব পেয়েছেন। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আফসার, মোঃ মোস্তাকিম আকন্দ, মোঃ জাহাঙ্গীর আলম এবং মোঃ মোবাম্বের রাশেদ।

একই সাথে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন মোঃ মতিউর রহমান, এ আই এম মিজানুর রহমান, লুৎফুল হুদা চৌধুরী, মোঃ নজরুল ইসলাম, দেওয়ান মোঃ রেজাউল করিম, মোঃ জাফর সাদেক, সিদ্দিকুর জ্জামান ও মোঃ আবুল কালাম আজাদ।উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন এবং ইঞ্জিনিয়ার রবীন্দ্র নাথ রায়। নতুন এই কমিটি আগামী তিন বছর দিনাজপুর জেলা আইডিইবি’র সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।