রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নি‍‍`হত

মোঃ আব্দুর রাজ্জাক

মে ২৩, ২০২৬, ০৩:৩৯ পিএম

দিনাজপুরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নি‍‍`হত

দিনাজপুরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার সকালে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার নুরপুর এলাকার আলামিন, মগলিশপুরের সৈকত এবং আফসারাবাদ কলোনির বাসিন্দা কাইয়ুম।ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকের হেলপারকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা একটি মুরগির খাদ্য বোঝাই দ্রুতগামী ট্রাক নবাবগঞ্জের দিকে যাওয়ার পথে রানীগঞ্জ বাজারে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সজোরে চাপা দেয়। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই একজন আরোহীর মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। 

খবর পেয়ে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। এই ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছিল।বর্তমানে দুর্ঘটনাকবলিত যানটিকে রাস্তা থেকে সরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এর হেলপারকে আটক করা হয়েছে। চালককে গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান আছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।