মে ২৫, ২০২৬, ০৮:১৬ পিএম
ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও নজরদারি জোরদার করেছে র্যাব-১৩। সোমবার সকালে বিরল উপজেলার চকেরহাট পরিদর্শন করেন সিপিসি-১ র্যাব-১৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. নাজমুল নিশাত। ঈদ কেন্দ্রিক অপরাধ ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন ব্যবহার করা হবে।র্যাব কর্মকর্তা নাজমুল নিশাত জানান, জেলার গুরুত্বপূর্ণ হাটগুলোতে চুরি, ছিনতাই, মলম পার্টি ও অজ্ঞান পার্টির অপতৎপরতা রোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এছাড়া যানজট নিরসন ও হাট এলাকায় শৃঙ্খলা রক্ষায় র্যাবের টহল দল নিরলস কাজ করছে। সন্দেহজনক কর্মকাণ্ড নজরদারির আওতায় রাখা হয়েছে এবং যেকোনো অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে র্যাব কঠোর ব্যবস্থা নেবে।
হাইওয়ে ও বাস টার্মিনালেও টহল জোরদার করা হয়েছে।ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও যাত্রী হয়রানি রোধেও দিনাজপুর ক্যাম্প তৎপর। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
এছাড়া পুলিশের সঙ্গে সমন্বয় করে ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে র্যাব। ক্রেতা-বিক্রেতারা যাতে নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে পশু কেনাবেচা করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।নিরাপত্তা ব্যবস্থা ঈদ পর্যন্ত কার্যকর থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন