মো: রেজাউল ইসলাম রিজু
অক্টোবর ১০, ২০২৬, ০৪:২০ পিএম
ছবি: দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী ষান্মাসিক রুকন সম্মেলন ও শিক্ষাশিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় বীরগঞ্জ উপজেলার শালবন কমিউনিটি সেন্টারে এই সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান।
সম্মেলনে বীরগঞ্জ, কাহারোল ও খানসামাসহ জেলার বিভিন্ন উপজেলার পুরুষ ও নারী সদস্যরা (রুকন) অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মো. আবু তাহের মাসুম।
এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মো. মমতাজ উদ্দিন, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ফকিহ মাওলানা মো. আব্দুল হাকিম এবং একই অঞ্চলের টিম সদস্য মো. আনোয়ারুল ইসলাম।
সম্মেলন ও শিক্ষাশিবিরে মূলত সদস্যদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নৈতিক ও চারিত্রিক মানোন্নয়ন, ইসলামী জ্ঞানের চর্চা এবং দলীয় দায়িত্ব পালনে নিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়া রুকনদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং সামগ্রিক সাংগঠনিক তৎপরতায় গতিশীলতা আনার বিষয়ে আলোচনা হয়। দিনব্যাপী চলা এ সাংগঠনিক সমাবেশে আমন্ত্রিত অতিথিবৃন্দ দলীয় কর্মীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।