রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

সংবাদ সম্মেলন করে আ. লীগের ৪ নেতার পদত্যাগ

আতিউর রহমান

মে ২৬, ২০২৬, ০৩:২৬ পিএম

সংবাদ সম্মেলন করে আ. লীগের ৪ নেতার পদত্যাগ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলায় আওয়ামী লীগের চারজন নেতা রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতির ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার দুপুরে বিরল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই সিদ্ধান্ত জানান। 

অব্যাহতি গ্রহণকারীদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এম আব্দুল লতিফ, সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব মোফাচ্ছেল হক ছেলু, পৌর সভাপতি সাজ্জাদ হোসেন সাজু এবং উপজেলা কমিটির সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বাবু।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলহাজ্ব এম আব্দুল লতিফ।নেতারা জানান, তারা বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও সমাজসেবামূলক কাজে যুক্ত আছেন। 

রাজনৈতিক পরিচয়ের কারণে সাধারণ মানুষের মাঝে তাদের অবস্থান নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। তাই রাজনৈতিক প্রভাবমুক্তভাবে ব্যবসা পরিচালনা এবং সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপনের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তারা উল্লেখ করেন।অতীতের কোনো পদ-পদবি এখন থেকে আর ব্যবহার করা হবে না।সংবাদ সম্মেলনে তারা স্পষ্টভাবে ঘোষণা করেন যে, এখন থেকে তারা কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না। 

সাধারণ মানুষের মতোই তারা জীবিকা নির্বাহ এবং চলাফেরা করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। দলীয় পরিচয় থেকে অব্যাহতি নিয়ে তারা সর্বমহলে সাধারণ নাগরিকের মতো জীবনযাপনে অটল থাকবেন। তাদের এই ঘোষণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।ভবিষ্যতে রাজনৈতিক কোনো প্রভাব তাদের ব্যবসায়িক কার্যক্রমে থাকবে না।