রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রংপুর বিভাগের শ্রেষ্ঠ ইউএনও বোচাগঞ্জের মারুফ হাসান

নিজস্ব প্রতিবেদক

জুন ৬, ২০২৬, ১০:৪১ পিএম

রংপুর বিভাগের শ্রেষ্ঠ ইউএনও বোচাগঞ্জের মারুফ হাসান

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসান রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ৪ জুন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি স্বাক্ষরিত এক চিঠিতে বিভাগীয় পর্যায়ে রংপুর বিভাগের ৫৮টি উপজেলার মধ্যে তাঁকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়।

এর আগে গত ২ জুন তিনি দিনাজপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।তাঁর এই সাফল্যে বোচাগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

মো. মারুফ হাসান ২০২৪ সালের নভেম্বর মাসে বোচাগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকেই বিভিন্ন সামাজিক, উন্নয়নমূলক ও দৃশ্যমান কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। একজন পরিশ্রমী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক মানুষের পাশে থেকে সেবা প্রদান করে আসছেন। তাঁর এই অর্জনে বোচাগঞ্জের মানুষ গর্বিত বলে জানিয়েছেন স্থানীয়রা।