বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ঘোড়াঘাটে এক রাতেই ৪ গরু চুরি: আতঙ্কিত খামারিরা

ফাহিম হোসেন রিজু

জুন ৮, ২০২৬, ১১:৪১ এএম

ঘোড়াঘাটে এক রাতেই ৪ গরু চুরি: আতঙ্কিত খামারিরা

দিনাজপুরের ঘোড়াঘাটে রাতের আঁধারে দুটি বাড়ি থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। একই রাতে আরও দুটি বাড়িতে গরু চুরির চেষ্টা চালিয়েছে সংঘবদ্ধ চোর চক্র।রবিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার হরিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, হরিপাড়া এলাকার শাওন মিয়ার বাড়ির দরজার তালা ভেঙে গোয়ালঘরে ঢুকে ২টি গরু নিয়ে যায় চোরেরা। একই রাতে পাশের মগবুল হোসেনের গোয়ালঘর থেকেও আরও ২টি গরু চুরি হয়।চোর চক্রটি একই এলাকার শহিদুল ইসলাম ও মোসলেমের গোয়ালঘরেও হানা দেয়। তবে তারা সেখানে গরু নিতে ব্যর্থ হয়।

এক রাতেই এতগুলো বাড়িতে চুরির ঘটনায় স্থানীয় খামারি ও সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। গবাদিপশু নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগা এলাকাবাসী এলাকায় পুলিশি টহল জোরদার করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক রাজা মিয়া জানান, চুরির বিষয়ে পুলিশ এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।