জুন ২৮, ২০২৬, ০৬:৪৭ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে নারী-পুরুষসহ বিক্রেতা ও মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (২৮ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে পৌরশহরের ফিশারী এলাকায় অভিযান চালিয়ে আল আমিন ওরফে নয়নের স্ত্রী লিজা আক্তার (২৫) কে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। মামলা নং ২৬।
একই দিনে বেলা ১১টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট বিজয়পুর এলাকার জনি ইসলাম এর ভাড়াকৃত চাতাল সংলগ্ন টিনের গোডাউন ঘরে তল্লাশি চালিয়ে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ আব্দুদ্দীন ইসলাম (২৮) ও মো. আবু বকর ইসলাম (৩৮) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-মোকছেদুল ইসলাম ওরফে ব্লাক উপজেলার ভোগনগর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মোঃ আঃ রহমানের ছেলে এবং মোঃ খায়রুল ইসলাম একই এলাকার মৃত কালু মিয়ার ছেলে।
এ ঘটনায় পুলিশি তৎপরতা টের পেয়ে কালাপুকুর গ্রামের মৃত আইয়ুবের ছেলে মোঃ জনি ইসলাম পালিয়ে গিয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং-২৭, তারিখ ২৮/০৬/২০২৬ খ্রি.।অন্যদিকে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে জেলসহ অর্থ জরিমানা করা হয়েছে।
বীরগঞ্জ থানার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, গতকাল শনিবার অভিযানে আটক মাদক ব্যবসায়ী মাদকাসক্ত ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাগারে সাজা ভোগসহ অর্থ জরিমানার আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বীরগঞ্জের দামাই ক্ষেত্র গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে রবিউল ইসলাম (৫৫) কে ১ বছর বিনাশ্রম কারাদণ্ডসহ ১শত টাকা অর্থদণ্ড, একই গ্রামের যতীন্দ্রনাথ রায়ের ছেলে রমনাথ রায় (৬৫) কে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডসহ ১শত টাকা অর্থদণ্ড, ভাবকি গ্রামের আফতাব উদ্দিনের ছেলে কামরুল হাসান জিপু (৩৫) কে ১ বছর বিনাশ্রম কারাদণ্ডসহ ১শত টাকা অর্থদণ্ড, এবং একই গ্রামের নান্টু ঋষির ছেলে বাবুল নান্টু (৫৬) কে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ডসহ ১শত টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। সাজা ভোগ করতে তাদেরকে আজ রবিবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন