রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

মাহবুবুল হক খান

জুলাই ৭, ২০২৬, ১০:৩৪ পিএম

দিনাজপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নবীন সদস্যদের সংবর্ধনা দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিট। মঙ্গলবার বিকেলে আইনজীবী সমিতির নতুন ভবনের মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইনজীবী ফোরাম দিনাজপুর জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. এমাম আলী ও জিপি মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বক্তারা নবীন আইনজীবীদের পেশাগত জীবনে নিজের ভাবগাম্ভীর্য, সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, আদালতের শিষ্টাচার ও নিয়ম-কানুন মেনে চলার পাশাপাশি সিনিয়র-জুনিয়র সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মানবোধ বজায় রাখা অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে দিনাজপুর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. খয়রাত আলী, অ্যাডভোকেট কবির বিন গোলাম চার্লিসহ সিনিয়র আইনজীবীরা নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সদস্যসচিব মো. মাহফুজুর রহমান খান বিপুল। সংবর্ধনা অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।