জুলাই ১৭, ২০২৬, ১০:৪৪ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সাদুল্লাপাড়া মাঠে গ্রামীণ ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মাঠে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়।
মো. বিয়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাল্টাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শরিফুল ইসলাম শরিফ। বিশেষ অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব মো. আব্দুল আহাত, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলহাজ্ব মো. শামসুল আলম এবং সমাজসেবক নুরে আলম সিদ্দিক। এছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মহবুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক মো. আবু বকর সিদ্দিক ও পল্লী চিকিৎসক আব্দুল্লাহ আল মাহমুদ ঈমান অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, গ্রামীণ খেলাধুলা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের কাছে এসব পুরনো ঐতিহ্য তুলে ধরার ওপর তারা জোর দেন। তাদের মতে, সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এমন উৎসবের বিকল্প নেই।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজকরা ভবিষ্যতেও গ্রামবাংলার এমন ঐতিহ্যবাহী আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন