জুলাই ১৮, ২০২৬, ০৫:৩৮ পিএম
দিনাজপুরে এলআইসি বীমা গ্রাহক খুকুমণি সরকারের মৃত্যু দাবির ৩ লাখ ৫৩ হাজার ৩০০ টাকার চেক তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে দিনাজপুর শহরের গণেশতলা এলাকায় লোকনাথ মন্দির প্রাঙ্গণে এই চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে এলআইসি দিনাজপুর অফিস।অনুষ্ঠানে প্রয়াত গ্রাহকের স্বামী নারায়ণ অধিকারীর নিকট এই চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এলআইসি দিনাজপুর অফিসের ব্রাঞ্চ ম্যানেজার বাচ্চু কুমার কুন্ডু।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাস, আদর্শ মহাবিদ্যালয়ের ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, হলিল্যান্ড কলেজের প্রভাষক মো. একরামুল হক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় এবং সমাজসেবক বিধান চক্রবর্তী বাসু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুজয় কুমার বসু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বীমা হলো ভবিষ্যতের সঞ্চয়ের চাবিকাঠি। জীবনের বিপদের সময়ে এটি পরম বন্ধু হিসেবে কাজ করে। হঠাৎ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরিবার যেন অসহায় না পড়ে, সেজন্য প্রত্যেক মানুষের বীমা করা উচিত। একটি এলআইসি বীমা পলিসি পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং নতুন পথ দেখাতে সাহায্য করে। তাই বীমা করার জন্য সকলকে আহ্বান জানানো হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন