রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পরিবেশ রক্ষায় পুলিশ সুপারের বাসভবন সড়কে চেরি ফুলের চারা রোপণ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৭, ২০২৬, ১২:৩২ এএম

পরিবেশ রক্ষায় পুলিশ সুপারের বাসভবন সড়কে চেরি ফুলের চারা রোপণ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর জেলা পুলিশের চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পুলিশ সুপারের সরকারি বাসভবন থেকে সার্কিট হাউস পর্যন্ত রাস্তার পাশে চেরি ফুলের চারা রোপণ করা হয়েছে। শহরের সৌন্দর্য বাড়াতে ও পরিবেশ সংরক্ষণে এই পদক্ষেপ নেওয়া হয়। রবিবার এই চারা রোপণ কার্যক্রমে প্রশাসনের একাধিক কর্মকর্তা অংশ নেন।

নগরীর নান্দনিকতা বৃদ্ধিই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমানসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা চারা রোপণে অংশ নেন। 

কর্মকর্তারা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পরিবেশবান্ধব পরিবেশ গড়ে তোলার পাশাপাশি এই সড়কটিকে আরও মনোরম করে তোলা তাদের লক্ষ্য। নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে বাড়িয়ে তোলার প্রতিশ্রুতিও দেন দায়িত্বপ্রাপ্তরা।