জুলাই ৩১, ২০২৬, ০৩:৪৩ পিএম
দিনাজপুরে জেলা পিকআপ ভ্যান ও ডেলিভারি ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ের নতুন অফিস উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের শেরশাহ মোড় সংলগ্ন বিশ্বরোড খামার কাছাই এলাকায় এই নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।নবগঠিত এই কার্যালয়ের মাধ্যমে পরিবহন শ্রমিকদের কার্যক্রম আরও সুসংগঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। সংগঠনের সভাপতি মো. শাকিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম মুন্না, প্রচার সম্পাদক বাবু চৌধুরী এবং ট্রাফিক বিভাগের কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।
এর আগে হাফেজ মাওলানা আবুল কালাম সরকারের পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে ও বিশেষ মুনাজাতের মাধ্যমে নতুন কার্যালয় ঘরের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি এবং ইউনিয়নের পতাকা উত্তোলন করেন সাধারণ সম্পাদক। এছাড়া আলোচনা সভা শেষে নতুন তেরো সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে সভাপতি হিসেবে মো. শাকিল, সহ-সভাপতি মো. আকরাম, সাধারণ সম্পাদক মো. নুর আলম, সহ-সাধারণ সম্পাদক মো. আলী এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সুজন মহন্ত দায়িত্ব পালন করবেন। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন উপজেলা থেকে আগত পরিবহন শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন