আগস্ট ৩, ২০২৬, ১১:১৭ এএম
দিনাজপুরের বোচাগঞ্জে শুরু হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।রোববার বিকেলে উপজেলার ঐতিহাসিক বড়মাঠে এই প্রতিযোগিতার দ্বিতীয় ভেন্যুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
উদ্বোধনী বক্তব্যে তিনি যুবসমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রাখার ওপর জোর দেন। সংসদ সদস্য বলেন, তরুণ প্রজন্মকে ক্ষতিকর আসক্তি থেকে মুক্ত রাখতে পরিবার ও সমাজকে ক্রীড়ামুখী ভূমিকা পালন করতে হবে। দেশকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঘাসমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে `নতুন কুঁড়ি`র মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার মো. জেদান আল মুসা। এ ছাড়া জেলা পরিষদের প্রশাসক মো. মোফাজ্জল হোসেন দুলাল, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাসেম আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন