রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে হিলিতে গণমিছিল অনুষ্ঠিত

কুদ্দুস আলী খান

আগস্ট ৫, ২০২৬, ০৬:১৪ পিএম

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে হিলিতে গণমিছিল অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদ ও গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের হিলিতে একটি বিশাল গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে হিলি চারমাথা মোড় এলাকায় একাদশ দলীয় ঐক্য জোটের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে আয়োজিত এই সমাবেশে বক্তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

হাকিমপুর উপজেলা জামায়াতের আমিরের সভাপতিত্বে চারমাথা মোড় চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে জামায়াতের হাকিমপুর উপজেলা শাখার আমীর আমিনুল ইসলামের সভাপতিত্বে কেন্দ্রীয় শূরা সদস্য আনোয়ারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

তিনি তার বক্তব্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন যে আগামীতে জুলাই সনদ ও গণরায় বাস্তবায়ন করা না হলে আরও কঠোর গণ-আন্দোলন গড়ে তোলা হবে। সভার শেষ পর্যায়ে হিলি চারমাথা মোড় থেকে একটি সুশৃঙ্খল গণমিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।মিছিল ও সমাবেশে ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি সম্পন্ন হয়।