আগস্ট ৬, ২০২৬, ০৮:০৫ পিএম
দিনাজপুর আইনজীবী সমিতির সার্বিক কার্যক্রমে আধুনিকায়ন আনতে ডিজিটাল ওকালতনামা ও জামিননামা কাউন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আইনজীবী ভবন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নতুন কাউন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সমিতির নেতৃবৃন্দ। আইনি সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
বিকেল চারটায় আইনজীবী ভবন প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমিতির সভাপতি মো. এমাম আলী ও সাধারণ সম্পাদক আবুল আ`লা মাহবুবুর রহমান ভুট্টো।উদ্বোধনী অনুষ্ঠান শেষে মরহুমদের আত্মার মাগফিরাত এবং সমিতির সার্বিক কল্যাণ কামনা করে এক বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়। মুনাজাত পরিচালনা করেন সমিতির সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক মো. তোজাম্মেল হক বকুল।
ডিজিটাল এই কাউন্টার চালু হওয়ার ফলে আইনজীবীরা খুব সহজেই দ্রুততার সঙ্গে তাদের প্রয়োজনীয় ওকালতনামা ও জামিননামা সংগ্রহ করতে পারবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।অনুষ্ঠানে জেলার বিশিষ্ট আইনজীবী ও সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি আব্দুল হালিম, মো. ইউসুফ আলী, মো. নুরুজ্জামান জাহানী, সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম মো. হাবিবুল্লাহ এবং বর্তমান সহ-সভাপতি সিরাজুল ইসলাম। এছাড়া সহ-সাধারণ সম্পাদক মো. মসিহুর রহমান ফাতেমী, মো. তোজাম্মেল হক লিটন, নির্বাহী সদস্য মোহাম্মদ ওবায়দুল্লাহ ও মো. জোবায়ের-আল-মাহমুদ তুহিনসহ বহু আইনজীবী উপস্থিত ছিলেন।
স্থানীয় আইনজীবীরা এই ডিজিটাল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং এর মাধ্যমে বিচারপ্রার্থী মানুষের আইনি সেবা প্রাপ্তি আরও সহজ হবে বলে মন্তব্য করেছেন। আইনজীবী সমিতির নিজস্ব ব্যবস্থাপনায় এই ডিজিটাল কাউন্টারের কার্যক্রম খুব দ্রুত পুরোপুরি শুরু হবে বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন