রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জের ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনে এসএসসিতে শতভাগ পাস ও ৯১টি জিপিএ-৫

মোঃ আরিফ ইসলাম

আগস্ট ১১, ২০২৬, ০৩:৪৫ পিএম

বীরগঞ্জের ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনে এসএসসিতে শতভাগ পাস ও ৯১টি জিপিএ-৫

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন। প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী কৃতকার্য হওয়ায় বিদ্যালয়জুড়ে আনন্দের আমেজ বিরাজ করছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর মধ্যে এই ঈর্ষণীয় ফলাফল ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট একশত সাতষট্টি জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে একানব্বই জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছে। এছাড়া বাষ্পর জন শিক্ষার্থী এ গ্রেড এবং চৌদ্দ জন শিক্ষার্থী এ-মাইনাস গ্রেড লাভ করেছে। 

কোনো শিক্ষার্থী অকৃতকার্য না হওয়ায় বিদ্যালয়টির পাসের হার শতভাগে দাঁড়িয়েছে। এই সাফল্যের পেছনে শিক্ষকদের নিবিড় পরিচর্যা, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক মো. সায়েম।

স্থানীয় বিশিষ্টজন ও অভিভাবকরা এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে আশা প্রকাশ করেছেন যে বিদ্যালয়টি আগামীতেও শিক্ষার মান ধরে রেখে অঞ্চলের শিক্ষাব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে।