বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বীরগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

মোঃ আরিফ ইসলাম

আগস্ট ১৫, ২০২৬, ০৩:৪২ পিএম

বীরগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকাল ১১টায় বীরগঞ্জ ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. তামজিদ আহমেদ। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় মনোযোগী হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য শুধু তাদের নিজেদের নয়, এটি পরিবার ও প্রতিষ্ঠানের জন্যও দারুণ গর্বের বিষয়। নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা মেনে চললে ভবিষ্যতেও ভালো ফলাফল আসবে।

সংবর্ধনা আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সন্তানদের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করে অভিভাবকরা শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন। ভবিষ্যতে ওই বিদ্যালয় থেকে আরও বেশিসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পাবে বলে অনুষ্ঠানে প্রত্যাশা ব্যক্ত করা হয়।