বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

হিলিতে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৯, ২০২৬, ০২:২৬ পিএম

হিলিতে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।দিনাজপুরের হিলিতে দলীয় কার্যালয়।

হাকিমপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে সকালে বাজারসংলগ্ন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। 

এরপর প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা জেলার উদ্দেশে রওনা হন।স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দিনটি উপলক্ষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।