বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৭, ২০২৬, ০৫:৫৩ পিএম

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পনেরো জন শ্রমিক আহত হয়েছেন। সংঘর্ষের সময় দুটি বাস ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে শ্রমিকদের একটি দল থানার সামনে অবস্থান নিলে প্রথম দফায় সংঘর্ষ বাধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে বুধবার রাতে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে গোয়েন্দা পুলিশ আটক করে। এর প্রতিবাদে শ্রমিকদের একটি অংশ সড়কে বাস রেখে অবরোধ শুরু করলে আন্তঃজেলা ও ঢাকাগামী বাস চলাচল বন্ধ হয়ে যায়। 

বৃহস্পতিবার দুপুরে দ্বিতীয় দফায় ধারালো অস্ত্র নিয়ে আরেকটি দল থানার সামনে এলে আবারও সংঘর্ষ শুরু হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক শ্রমিক নেতাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার বিষয়ে তদন্ত চলছে।