বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতাখেলা অনুষ্ঠিত

মোঃ আরিফ ইসলাম

আগস্ট ২৯, ২০২৬, ১২:১৪ পিএম

বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতাখেলা অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় পাতাখেলা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দেবীপুর ঈদগাহ মাঠ সংলগ্ন দোমুখা বাজার এলাকায় এই ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয়। গ্রামীণ এই আয়োজনকে কেন্দ্র করে বিকেল থেকেই বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সী মানুষের বিপুল সমাগম ঘটে।

খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।হাজার হাজার দর্শনার্থীর উপস্থিতিতে দেবীপুর ঈদগাহ মাঠ পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে স্থানীয় নারী-পুরুষ ও শিশু-কিশোররা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উপভোগ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ৬ নম্বর নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলোকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এবং মানুষের মাঝে সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী প্রতিযোগীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এই আনন্দঘন আয়োজনের সফল সমাপ্তি ঘটে।