অক্টোবর ২১, ২০২৬, ০৯:৪৬ এএম
দিনাজপুরের বীরগঞ্জে শারদীয় দুর্গোৎসবের উৎসবমুখর পরিবেশে পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পায়ে হেঁটে পরিদর্শন করেছেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. আমিরুল বাহার। মঙ্গলবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজার মহানবমীর আনুষ্ঠানিকতায় তিনি মণ্ডপগুলোতে যান।
পরিদর্শনকালে আমিরুল বাহার মন্দির পরিচালনা কমিটির আয়োজক, পুরোহিত ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি প্রতিটি মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও পরিবেশের খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।
এ সময় আমিরুল বাহার বলেন, সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশে এই দুর্গোৎসব উদযাপন করতে হবে।
দর্শনার্থী ও ভক্তরা যেন নির্বিঘ্নে পূজা অর্চনা করতে পারেন, সেজন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, পৌর কৃষক দলের আহ্বায়ক রুবেল হোসেন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সুজন আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম শিপলু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাইমুর রহমান পুষ্প, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাইস হাসান, পৌর মহিলা দলের সভাপতি ছাবিনা ইয়াসমিন এবং পৌর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপে নবমীর সন্ধ্যায় ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখর পরিবেশ দেখা যায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন