বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের বিদায় ও বরণ

মো: ইউসুফ আলী

আগস্ট ২৯, ২০২৬, ০৪:২১ পিএম

দিনাজপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের বিদায় ও বরণ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

গত বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর সড়ক সার্কেলের কনফারেন্স রুমে সড়ক ও জনপথ অধিদপ্তরের আয়োজনে এক বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আমান উল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুবুল আলম খানের সভাপতিত্বে এই সংবর্ধনা সভা সম্পন্ন হয়।

নতুন তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. হাফিজুর রহমান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দিনাজপুর সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. মাসুদ মাহমুদ ছোটন। এছাড়া বক্তব্য দেন ঠাকুরগাঁও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ মো. আাসিফ, পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ সরকার, নীলফামারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে সঞ্চালনা করেন দিনাজপুর সড়ক বিভাগের সহকারী প্রকৌশলী মো. শানহিউর রশীদ।

সভায় আরও বক্তব্য দেন সড়ক বিভাগের বিভিন্ন উপবিভাগের প্রকৌশলী, ঠিকাদার মো. রবি এবং জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান। বক্তারা বিদায়ী কর্মকর্তার কর্মময় জীবনের প্রশংসা করেন এবং নতুন কর্মকর্তার সাফল্য কামনা করেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিদায়ী অতিথি এবং নবগত তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান, ফুল দিয়ে বরণ ও উপহার তুলে দেওয়া হয়। এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।