আগস্ট ৩০, ২০২৬, ১২:১৮ পিএম
দিনাজপুরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে মৃত্যুদাবির ১০ লাখ ৬৮ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা বায়তুল ইজ্জত জামে মসজিদ ঈদগাহ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি মৃত কর্মীর স্ত্রীর হাতে চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সহকারী জেনারেল ম্যানেজার মোছা. বিউটি বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া থেকে আসা সংস্থাটির ডিজিএম মো. আব্দুল্লাহ আল শাকিল, দিনাজপুরের এরিয়া ইনচার্জ এভিপি মো. মাজহারুল ইসলাম, সহকারী এরিয়া ইনচার্জ মো. মাহমুদুল হাসান এবং সদর উপজেলা মহিলা দলের সভাপতি সায়েকা বেগম।
প্রধান অতিথি সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম শহরের পশ্চিম বালুরপাড়া এলাকার মৃত মো. আসাদুল ইসলামের স্ত্রী মোছা. লাভলী বেগমের হাতে মৃত্যুদাবির ১০ লাখ ৬৮ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ বাসিন্দারা উপস্থিত ছিলেন। বীমা দাবির এই অর্থ পাওয়ায় স্বজনদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন