বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে গাঁজাসহ আটক ব্যক্তির ১ বছর কারাদণ্ড

এনামুল মবিন(সবুজ)

সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৩:১০ পিএম

চিরিরবন্দরে গাঁজাসহ আটক ব্যক্তির ১ বছর কারাদণ্ড

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ গ্রাম শুকনা গাঁজাসহ মো. কুদ্দুস আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের সুরিল বিলপাড়া গ্রামের বেড়িবাঁধ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) আইয়ুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সুরিল বিলপাড়া বেড়িবাঁধের ওপর কুদ্দুস আলীকে ১০ পুরিয়া শুকনা গাঁজা, যার ওজন ২০ গ্রাম, দখলে রাখা/সেবনরত অবস্থায় আটক করে।

পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ-সংক্রান্ত অপরাধে কুদ্দুস আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে ২০ গ্রাম শুকনা গাঁজা জব্দ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত কুদ্দুস আলী সুরিল বিলপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।