শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬,
দিনাজপুরে জেলা ইজতেমা

দিনাজপুরের জেলা ইজতেমায় ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে

মো: মামুনুর রশিদ

নভেম্বর ৭, ২০২৬, ০২:০৩ পিএম

দিনাজপুরের জেলা ইজতেমায় ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে

ছবি: দিনাজপুর টিভি

ঝাঁকঝাঁক পুণ্যার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিদের তৌহিদী জিকির-আসকার এবং উচ্চকণ্ঠের তাকবির ধ্বনিতে দিনাজপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। এই ইজতেমায় অংশ নিতে দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত ও প্রত্যন্ত এলাকা থেকে দলে দলে মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে সমবেত হয়েছেন।

দিনাজপুর জেলা ও আশপাশের অঞ্চল থেকে আসা হাজার হাজার মুসল্লি ইজতেমা মাঠে একসাথে জুমার ও ওয়াক্তিয়া নামাজ আদায় করছেন। ঐতিহ্যবাহী এই জেলা ইজতেমার জামাতে খতিব ও ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকার কাকরাইল থেকে আসা বিশিষ্ট দূরদর্শী আলেম মাওলানা সৈয়দ ওসামা ইসলাম (হাফেজ ও মুফতি)।

ইজতেমা ময়দানে উপস্থিত হয়ে সাধারণ মুসল্লিদের সাথে এক কাতারে নামাজ আদায় করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

ইজতেমা ময়দানে আগত ধৰ্মপ্রাণ মুসল্লিদের অজু, গোসল, পানীয় জল এবং নামাজের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় দায়িত্বশীলরা সব ধরনের অবকাঠামোগত ব্যবস্থা গ্রহণ করেছেন। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী পরিচালিত এই জেলা ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।