মোঃ ফাহিম সরকার
সেপ্টেম্বর ২২, ২০২৫, ১২:৩৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরামপুরে অসহায় মানুষের মাঝে অনুদান বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিজেদের কার্যক্রম শুরু করেছে জাতীয় যুবশক্তি (এনসিপি)। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় পল্লবী মোড়ের ওয়ালটন শোরুমের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় এলাকাবাসী এবং পথচারীরা উপস্থিত থেকে এই উদ্যোগকে স্বাগত জানান। সংগঠনের এই কার্যক্রমকে তারা বিরামপুরের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. ইসহাক সবুজ, মো. নাজিব, মো. জিন্নু রাইন, মো. মারুফ মোর্শেদ ও মোছা. সাদিয়া আক্তার। সংগঠনের নেতাকর্মীরা জানান, সমাজের অবহেলিত মানুষের পাশে থাকাই তাদের মূল লক্ষ্য।
-20250922063847.jpg)
বক্তব্য রাখতে গিয়ে মো. জিন্নু রাইন বলেন, "আজ আমরা একটি চারা রোপণ করলাম, যা থেকে ভবিষ্যতে আরও অনেক সমাজসেবামূলক কর্মসূচির জন্ম হবে। আমরা মানুষের পাশে থাকতে এবং তাদের সুখ-দুঃখ ভাগ করে নিতে চাই।"
স্থানীয়রা আশা প্রকাশ করেন যে, নতুন প্রজন্ম যদি এভাবে এগিয়ে আসে, তাহলে সমাজে দারিদ্র্য ও বৈষম্য কিছুটা হলেও কমে আসবে।
অনুষ্ঠানের মাধ্যমে এনসিপি'র বিরামপুর শাখার যাত্রা শুরু হয়েছে। সংগঠনের নেতারা জানান, শিক্ষা, পরিবেশ, স্বাস্থ্য এবং মানবিক সহায়তা—এইসব ক্ষেত্রে তারা আগামীতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।