বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

৩১ দফা দাবিতে দিনাজপুরে বিএনপি নেতা হাফিজুর রহমানের লিফলেট বিতরণ

মোঃ মোমিনুল ইসলাম

অক্টোবর ২০, ২০২৫, ০৮:৪৩ এএম

৩১ দফা দাবিতে দিনাজপুরে বিএনপি নেতা হাফিজুর রহমানের লিফলেট বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত ৩১ দফা দাবি আদায়ের লক্ষ্যে দিনাজপুরে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দিনাজপুর-৩ (সদর) আসনের বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী হাফিজুর রহমান।

কর্মসূচির অংশ হিসেবে, হাফিজুর রহমান তার কর্মী-সমর্থকদের সাথে নিয়ে দিনাজপুর পৌরসভার ১১টি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার ও মোড়ে সাধারণ মানুষের কাছে যান। তিনি জনগণের মাঝে বিএনপির ৩১ দফা দাবির বিস্তারিত তুলে ধরে লিফলেট বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, "বিএনপির এই ৩১ দফা জনগণের মুক্তির সনদ। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই দাবিগুলো আদায় অত্যন্ত জরুরি।" তিনি দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

দিনাজপুর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।