অক্টোবর ২৬, ২০২৫, ০৮:২৫ পিএম
দিনাজপুরে ‘বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়ন’ শীর্ষক এক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে রোববার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের লিলি মোড়ে হোটেল গ্র্যান্ডনুর হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।পরিবেশ অধিদপ্তরের ‘এইচসিএফসি ফেজ আউট ম্যানেজমেন্ট প্ল্যান (স্টেজ-২) ইউএনইপি কম্পোনেন্ট’ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান বাহাদুর।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) ও ওজোন সেলের প্রধান মোঃ জিয়াউল হক, হাবিপ্রবি’র কৃষি অনুষদের অধ্যাপক কৃষিবিদ ড. সাইফুল হুদা এবং পরিবেশ অধিদপ্তরের (বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা) প্রকল্প পরিচালক রাজিনারা বেগম।
দিনাজপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। কর্মশালাটি সঞ্চালনা করেন ওজোন সেলের প্রকল্প কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ আল মাহমুদ।কর্মশালার মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, দিনাজপুর চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মো: আখতারুজ্জামান জুয়েল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম,
প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়গনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি ডাক্তার গোলাম মোস্তফা, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুজ্জামান এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান সরকার।এ সময় দিনাজপুরের বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন