অক্টোবর ২৬, ২০২৫, ০৯:২৫ পিএম
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) রংপুর বিভাগীয় পরিচালক ৯ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।পুনর্গঠিত কমিটিতে সভাপতি হিসেবে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজমুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল কাইয়ুম আনসারী মনোনীত হয়েছেন।
কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত ও আফরোজ জাহান সেতু, সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সাজ্জাদ হোসেন সরকার (সাজু), সদস্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরদুস আলী, সদস্য শিক্ষক হারুন উর রশীদ, সদস্য ব্যবসায়ী বেলাল হোসেন এবং সদস্য শিক্ষিকা মুমতারিন জেসমিন (মিথিলা)।
দুদকের অনুমোদন পত্রে বলা হয়েছে, "দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৭ (ছ) ধারা অনুসারে দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে... মনোনীত ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত 'উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি' অনুমোদন করা হলো।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন