বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা ঘিরে নেতাকর্মীদের আনন্দ র‌্যালি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ০৩:৪৫ পিএম

দিনাজপুরে খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা ঘিরে নেতাকর্মীদের আনন্দ র‌্যালি

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর সদর-৩ (সদর) আসনে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকেই জেলাজুড়ে শুরু হয়েছে আনন্দ-উচ্ছ্বাসের জোয়ার।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের নেতৃত্বে দিনাজপুর শহরে এক বিশাল মোটরসাইকেল আনন্দ র্যা লি বের করা হয়। র্যা লিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।

খালেদা জিয়ার প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে দিনাজপুর বিএনপি এখন নির্বাচনী উচ্ছ্বাসে উত্তাল।

অন্যান্য আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী যারা

দিনাজপুর সদর-৩ আসন ছাড়াও জেলার অন্যান্য আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা হলেন:

  • দিনাজপুর-১ আসনে: মনজুরুল ইসলাম মঞ্জু

  • দিনাজপুর-২ আসনে: সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

  • দিনাজপুর-৪ আসনে: আখতারুজ্জামান মিয়া

  • দিনাজপুর-৬ আসনে: অধ্যাপক এ জেড এম ডা. জাহিদ হোসেন

উল্লেখ্য, দিনাজপুর-৫ আসনের প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রয়েছে।