নভেম্বর ৪, ২০২৫, ০৮:৪০ পিএম
দিনাজপুরের নবাবগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের ভাদুরিয়া পিপিইপিপি-ইইউ প্রকল্প ইউনিট অফিসের আয়োজনে বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প (চক্ষু বিষয়ক) অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় প্রকল্পের নবাবগঞ্জের ভাদুরিয়া ইউনিট অফিসে দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন প্রকল্প সমন্বয়কারী মো. ফিরোজ আহমেদ।
ক্যাম্পে মরিয়ম চক্ষু হাসপাতাল, সৈয়দপুর, নীলফামারীর ডা. রিফাত আল ইমাম এবং তার সহযোগীরা রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করেন। ক্যাম্পে ১৬৫ জন রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৭ জনকে বিনামূল্যে চক্ষু সেবা ও চশমা প্রদান করা হয়েছে।
এছাড়াও, ৫২ জন রোগীকে এ প্রকল্পের সহযোগিতায় বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।এসময় উপস্থিত ছিলেন কারিগরি কর্মকর্তা (পুষ্টি) মেহেদী হাসান, শাখা ব্যবস্থাপক মো. আতাউর রহমান, এটিও আবু সাঈদ সুমেল, নাসিমা আক্তার পিয়ারীসহ অন্যান্যরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন