সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

আলিফ ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক স্টাডিজ অলিম্পিয়াড-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন

মো:মামুনুর রাশিদ

নভেম্বর ৭, ২০২৫, ০৩:৩১ পিএম

আলিফ ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক স্টাডিজ অলিম্পিয়াড-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন

আলিফ ফাউন্ডেশনের উদ্যোগে ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে ইসলামিক স্টাডিজ অলিম্পিয়াড-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠিত ইসলামিক স্টাডিজ অলিম্পিয়াড-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিফ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. সিরাজুস সালেহীন। আলিফ ফাউন্ডেশনের আহ্বায়ক মো. কামরুল হাসান রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিফ ইন্টারন্যাশনাল মাদরাসার অধ্যক্ষ মো. সাদাকাত আলী খান। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আলিফ ফাউন্ডেশন এবং আলিফ ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালনা পর্ষদ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইসলামিক স্টাডিজ অলিম্পিয়াড-২০২৫ দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়েছে— 'ক' গ্রুপে তৃতীয় ও চতুর্থ শ্রেণির এবং 'খ' গ্রুপে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।

ইসলামিক স্টাডিজ অলিম্পিয়াড-২০২৫ এর প্রথম পুরস্কার অর্জনকারীকে ৫ হাজার টাকা ও সম্মাননা, দ্বিতীয় পুরস্কার ৩ হাজার টাকা ও সম্মাননা, তৃতীয় পুরস্কার ২ হাজার টাকা ও সম্মাননা, চতুর্থ পুরস্কার ১৫০০ টাকা এবং পঞ্চম পুরস্কার ১ হাজার টাকা ও সম্মাননা প্রদান করা হবে।

এছাড়াও এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সনদপত্র প্রদান করা হবে। অনুষ্ঠিত এ সকল প্রতিযোগিতার পুরস্কার আগামী ১৫ নভেম্বর ২০২৫ শনিবার দিনাজপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রদান করা হবে।