বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

জাতীয় বিপ্লব দিবসে দিনাজপুরে নবীন দলের বর্ণাঢ্য র‌্যালি

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৫, ০৭:০৪ পিএম

জাতীয় বিপ্লব দিবসে দিনাজপুরে নবীন দলের বর্ণাঢ্য র‌্যালি

ছবি-দিনাজপুর টিভি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল, দিনাজপুর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যা লি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শহরের মডার্ণ মোড় থেকে র্যা লিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেল রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র্যা লিতে নেতৃত্ব দেন নবীন দল, দিনাজপুর শাখার সভাপতি মঞ্জুর আহম্মেদ জুয়েল, সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় র্যা লিতে উপস্থিত ছিলেন নবীন দল জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রশিদ, সহসভাপতি মো.

নাসিরুল হক ও মো. শাহিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল দুলু, পৌর শাখার সভাপতি সবুজ আহম্মেদ, সিনিয়র সহসভাপতি মো. রফিক রাজু,সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, দপ্তর সম্পাদক মো. আশরাফুল আলম, খানসামা উপজেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক সেলিম মঞ্জুর আশরাফুরসহ নবীন দল জেলা ও পৌর কমিটির অন্যান্য নেতাকর্মীরা।