রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজকের বাজারে সোনার ভরি কত?

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২৫, ১০:৫১ এএম

আজকের বাজারে সোনার ভরি কত?

দেশের বাজারে কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানোর পর আজ রবিবারও (৭ ডিসেম্বর) সেই নতুন দামে সোনা বিক্রি হচ্ছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার এই সমন্বয় করা হয়েছে। নতুন দাম কার্যকর হয়েছে গত বুধবার (৩ ডিসেম্বর) থেকে।

সোনার নতুন দাম (প্রতি ভরি)

ক্যারেট দাম (টাকায়)
২২ ক্যারেট ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা
২১ ক্যারেট ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা
১৮ ক্যারেট ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা
সনাতন পদ্ধতি ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা

বাজুস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাদের ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

রুপার দাম অপরিবর্তিত

এদিকে, জাতীয় বাজারে রুপার দাম অপরিবর্তিত আছে। আজকেও ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে। সারাদেশের অর্থনীতিতে সোনার দামের এই সমন্বয় বাণিজ্যিক খাতকে প্রভাবিত করবে।