ডিসেম্বর ৮, ২০২৫, ০৯:৪৩ এএম
দেশের বাজারে ভোজ্যতেলের দাম আবারও বাড়িয়েছেন ব্যবসায়ীরা। নতুন এই মূল্য আজ সোমবার (৮ ডিসেম্বর) থেকে সারাদেশে কার্যকর হবে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গতকাল রোববার (৭ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাম বাড়ানোর এই ঘোষণা দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, কোন পণ্যের দাম কত টাকা বাড়ল এবং নতুন দাম কত হলো, তা নিচে তুলে ধরা হলো:
| তেলের ধরন | দাম বৃদ্ধি (প্রতি একক) | নতুন মূল্য (প্রতি একক) |
| বোতলজাত সয়াবিন তেল (১ লিটার) | ৬ টাকা | ১৯৫ টাকা |
| খোলা সয়াবিন তেল (১ লিটার) | ৭ টাকা | ১৭৬ টাকা |
| বোতলজাত সয়াবিন তেল (৫ লিটার) | ৩৩ টাকা | ৯৫৫ টাকা |
| খোলা পাম তেল (১ লিটার) | ১৬ টাকা | ১৬৬ টাক |
উল্লেখ্য, এর আগে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এককভাবে ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
সম্প্রতি কোনো ঘোষণা ছাড়াই ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল, যেখানে নতুন করে বাজারে আসা পাঁচ লিটারের বোতল বিক্রি হচ্ছিল ৯৬৫ টাকায় এবং বোতলজাত প্রতি লিটার বিক্রি হচ্ছিল ১৯৮ টাকায়। আজকের মূল্যবৃদ্ধির ফলে জাতীয় অর্থনীতিতে সাধারণ ভোক্তার ওপর চাপ আরও বাড়বে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন