রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ কত টাকা ভরিতে বিক্রি হচ্ছে সোনা?

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৫, ১০:৪৭ এএম

আজ কত টাকা ভরিতে বিক্রি হচ্ছে সোনা?

দেশের স্থানীয় বাজারে সোনার দাম ভরিতে এক হাজার পঞ্চাশ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম কমানোর ফলে নতুন করে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৫ টাকায়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই তথ্য জানায় এবং ঘোষণা করে যে, নতুন এই দাম কার্যকর হবে বুধবার (৩ ডিসেম্বর) থেকে।

আজ মঙ্গলবারও (৯ ডিসেম্বর) টানা সপ্তম দিনে বাজারে সোনার এই সমন্বয় করা মূল্যেই বিক্রি চলছে।বাজুস বিজ্ঞপ্তিতে উল্লেখ করে যে,

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় দেশীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী আজ ৯ ডিসেম্বর দেশের বাজারে বিভিন্ন মানের সোনার দাম নিম্নরূপ রয়েছে:

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।

২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা।

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা।

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা।

তবে গ্রাহকদের অবশ্যই মনে রাখতে হবে যে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। যদিও গয়নার ডিজাইন ও মানভেদে এই মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

এদিকে, বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। রুপার মূল্য অপরিবর্তিত থাকায় আজকেও ২২ ক্যারেটের রুপার ভরি বিক্রি হচ্ছে চার হাজার ২৪৬ টাকায়। একইভাবে ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকাই নির্ধারণ করা আছে। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৬০১ টাকা।