রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:২৬ পিএম

সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস

দেশের বাজারে স্বর্ণের দাম ফের বৃদ্ধি পেয়েছে এবং এবার তা নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে সর্বোচ্চ ১,৫৭৫ টাকা পর্যন্ত দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।

এর ফলে ভালো মানের স্বর্ণের দাম দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২ লাখ ২৭ হাজার টাকা ছাড়িয়েছে।শনিবার (২৭ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন এই দাম আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) থেকে সারাদেশে কার্যকর হবে।স্বর্ণের নতুন দামের তালিকা (প্রতি ভরি):

ক্যারেট নতুন দাম (টাকা)
২২ ক্যারেট (ভালো মান) ২,২৭,৮৫৬ টাকা
২১ ক্যারেট ২,১৭,৫৩৪ টাকা
১৮ ক্যারেট ১,৮৬,৪৪৯ টাকা
সনাতন পদ্ধতি ১,৫৫,৪২৩ টাকা

স্বর্ণের পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রুপার দামও।

২২ ক্যারেট: ৬,০৬৫ টাকা।

২১ ক্যারেট: ৫,৭৭৪ টাকা।

১৮ ক্যারেট: ৪,৯৫৭ টাকা।

সনাতন পদ্ধতি: ৩,৭৩২ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের অস্থিরতার কারণেই এই সমন্বয় করা হয়েছে। বর্তমানে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো ৪,৫০০ মার্কিন ডলার অতিক্রম করেছে।

বৈশ্বিক ভূ-রাজনীতি, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ মজুত বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের খোঁজে স্বর্ণের দিকে ঝুঁকে পড়াই এই আকাশছোঁয়া দামের মূল কারণ।উল্লেখ্য, বাজুস নির্ধারিত এই দামের সাথে ক্রেতাকে ন্যূনতম ৫% ভ্যাট এবং ৬% মজুরি চার্জ দিতে হবে, যা অলংকারের নকশাভেদে ভিন্ন হতে পারে।