বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ছে স্বর্ণের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ০৫:৪৯ পিএম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দাম ১.৯ শতাংশ বেড়েছে। ডলারের দরপতন ও মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার আশঙ্কার প্রেক্ষাপটে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধাতুটির চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই দাম বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ৪ হাজার ৬৩০ দশমিক ০৩ ডলারে দাঁড়িয়েছে। এর আগের সেশনে দাম গত ৩১ মার্চের পর সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল। 

চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ কমেছিল, যা আজ পুনরুদ্ধারের পথে রয়েছে।একই সময়ে আগামী জুন মাসে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণের ফিউচারের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৪২ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে। 

ডলারের মান শূন্য দশমিক ৩ শতাংশ কমে যাওয়ায় অন্য মুদ্রা ব্যবহারকারী বিনিয়োগকারীদের জন্য ডলারভিত্তিক স্বর্ণ কেনা সাশ্রয়ী হয়েছে।বাজার বিশ্লেষক রস নরম্যান জানান, মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তা স্বর্ণের দাম পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখছে। 

তাঁর মতে, সোনা আপাতত একটি নিম্নস্তরে পৌঁছে পুনরায় পুনরুদ্ধারের পথে রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা সংক্রান্ত উত্তেজনার পর থেকে স্বর্ণের দাম এখন পর্যন্ত প্রায় ১২ শতাংশ কমেছিল।এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ উর্ধ্বমুখী দেখা গেছে। স্পট সিলভার বা রুপার দাম ৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৭৩ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৯৪১ দশমিক ৪৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৪৭৬ ডলারে পৌঁছেছে।

কমোডিটি স্ট্রাটেজিস্ট নিতেশ শাহ মনে করেন, ভূ-রাজনৈতিক ঝুঁকির সময়ে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা স্বাভাবিক এবং বর্তমান পরিস্থিতিও তারই প্রতিফলন। তবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি ও সুদের হার বাড়ার সম্ভাবনা তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে স্বর্ণের মতো সুদবিহীন ধাতুর ওপর চাপ সৃষ্টি করতে পারে।