শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১০, ২০২৬, ০৭:৪৭ পিএম

১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানি করবে সরকার

দেশের জ্বালানি চাহিদা মেটাতে আগামী তিন মাসের জন্য প্রায় ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। 

জুন থেকে আগস্ট পর্যন্ত এই সময়ের জন্য তেল আমদানির প্রক্রিয়া সম্পন্ন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন।আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তেল কেনা হচ্ছে।আমদানিকৃত তেলের তালিকায় রয়েছে গ্যাস অয়েল, জেট ফুয়েল, ফার্নেস অয়েল ও গ্যাসোলিন। চারটি প্যাকেজের আওতায় এই জ্বালানি সরবরাহ করা হবে।

এর মধ্যে সবচেয়ে বড় সরবরাহের দায়িত্ব পেয়েছে ইউনিপেক সিঙ্গাপুর, যাদের চুক্তিমূল্য প্রায় ৭ হাজার ৬৭৩ কোটি টাকা। এছাড়া ভিটল এশিয়া দুটি প্যাকেজের মাধ্যমে ৭ হাজার ৪৬১ কোটি টাকার জ্বালানি সরবরাহ করবে। বিদ্যুৎ উৎপাদন, শিল্প খাত ও পরিবহন ব্যবস্থায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জ্বালানি মজুত মজবুত করাই মূল লক্ষ্য।নিয়মিত আমদানি কর্মসূচির আওতায় মজুত ব্যবস্থা নির্বিঘ্ন রাখাই সরকারের প্রধান উদ্দেশ্য। এই আমদানির ফলে দেশের জ্বালানি সংকট এড়ানো সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।