শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬,

বাংলাদেশ ও জাপানের অর্থমন্ত্রীদের বৈঠক প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৬, ০৩:১০ পিএম

বাংলাদেশ ও জাপানের অর্থমন্ত্রীদের বৈঠক প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ

বাংলাদেশ ও জাপানের অর্থমন্ত্রীদের মধ্যে একটি ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের যৌথ উন্নয়ন কর্মকাণ্ড ও অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর জাপান সফরের ধারাবাহিকতায় এই আলোচনা হয়েছে।

গত চার দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের ফলো-আপ হিসেবে দুই দেশের অর্থমন্ত্রীরা এই বিশেষ বৈঠকে বসেন। শীর্ষ নেতৃত্বের বৈঠকে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছিল, সেগুলো কীভাবে দ্রুত এগিয়ে নেওয়া যায় এবং দুই দেশের মধ্যকার অর্থনৈতিক উন্নয়ন ও অংশীদারত্বকে কীভাবে আরও সুদৃঢ় করা সম্ভব—তা নিয়ে বিস্তারিত কথা বলেন তারা।

উভয় দেশের শীর্ষ নেতৃত্বের গৃহীত সিদ্ধান্ত এবং চলমান বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে একমত হয়েছে দুই পক্ষ।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া এই আলোচনায় বাংলাদেশের অর্থমন্ত্রী জাপানের অর্থমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। জাপানের অর্থমন্ত্রী এই আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়ে সুবিধাজনক সময়ে ঢাকা সফরের সম্মতি প্রকাশ করেছেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা শাকিরুল ইসলাম এবং বিশেষ উপদেষ্টা তানভীর গণি।