রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

টানা দুই দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৭, ২০২৬, ১০:৪৫ এএম

টানা দুই দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

টানা দুই দফা কমার পর দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে নতুন এই দাম নির্ধারণ করেছে। আজ শনিবার সকাল ১০টা থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বেড়েছে।

ভ্যাটসহ এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গ্রাহকদের গুনতে হবে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ dust হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম বহাল থাকবে। অলঙ্কারের বিক্রয়মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা কোনো ভ্যাট আদায় করা যাবে না।

এর আগে গত ২৫ জুন স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছিল। সেদিন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। নতুন এই পরিবর্তনের মাধ্যমে চলতি বছর দেশের বাজারে মোট ৮২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যার মধ্যে ৪১ বার দাম বাড়ানো হয়েছে এবং ৪০ বার কমানো হয়েছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে বাজারে মোট ৯৩ বার এই দাম সমন্বয় করা হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি এবার দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ১৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ ... হাজার ৬৬৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ ... হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ ... হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম মোট ৫০ বার সমন্বয় করা হলো।