বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ১০:৪৭ এএম

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পাল্টাপাল্টি হামলার প্রভাবে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ৭৮ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৮০ ডলারে পৌঁছেছে।একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই-এর দাম ৭৪ সেন্ট বা ১ দশমিক শূন্য ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৪ দশমিক ২৬ ডলারে দাঁড়িয়েছে।

গতকাল বুধবার ভোরে দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির বিমান ও নৌবাহিনীর ৮ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই হামলার ঘটনা নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর আব্বাস ও বুশেহরে এই হামলা চালানো হয়।

অন্যদিকে, এই হামলার জবাবে ইরান পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে তারা ‘শাস্তিমূলক প্রতিক্রিয়া’ শুরু করেছে। আইআরজিসি দাবি করেছে, তাদের নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ক্যাম্প আরিফজান ও আলি আল সালেম ঘাঁটি। সেই সঙ্গে তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের জুফায়ের ও শেখ ইসা সামরিক ঘাঁটিতেও হামলার দাবি করেছে। এই সামরিক উত্তেজনার ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে।